আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে বিরোধী দলের একক প্রার্থী চূড়ান্ত করতে রোববার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের একটি বৈঠক আহ্বান করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সভায় দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা অংশ নেন।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, নির্বাহী পরিষদের বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত ও গভীর আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, জামায়াতে ইসলামী এই নির্বাচনে অংশ নেবে।
এ ছাড়া এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১-দলীয় ঐক্যের ঘোষিত বিভিন্ন কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বলে নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্ট
'মানুষ কতটা নির্লজ্জ হলে এমন স্বপ্ন দেখাতে পারে’
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব