হাটহাজারীতে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:১৬ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে ঈসমাইল হোসেন (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মেখল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হিম্মত আলী তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহত ঈসমাইল ওই বাড়ির সৌদি প্রবাসী আইয়ুব সিকদারের ছেলে।

স্থানীয়রা জানান, ওই দিন সন্ধ্যায় ঈসমাইলের মা ও বোন চিকিৎসকের কাছে গেলে ঘরে তিনি একাই ছিলেন। এ সময় তিনি সিলিংয়ের সাথে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঈসমাইলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

MU
আরও পড়ুন