ভেঙে গেলো সড়কের তিন অংশ, দুর্ভোগে বাসিন্দারা

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কুশলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাশুড়িয়ায় ভারী বর্ষণ ও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলে একটি সড়কের তিনটি অংশ ভেঙে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, সড়কটির পাশে রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয়, গহরডাঙ্গা মাদ্রাসা ও একটি মহিলা মাদ্রাসা। প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষকসহ শত শত মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বালু ও ভারী মালামালবোঝাই গাড়ি নিয়মিত চলাচলের কারণে সড়কের পাশের মাটি সরে গিয়ে ভাঙন সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে সড়কের অবশিষ্ট অংশও যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

ইউপি সদস্য ফায়েক শেখ বলেন, এই রাস্তা দিয়ে ভারী গাড়ি চলাচলের কারণে রাস্তার পাশ ভেঙে গেছে। রাস্তাটি পুরোপুরি ভেঙে গেলে এলাকার মানুষের বড় ধরনের ক্ষতি হবে। কারণ এটিই আমাদের একমাত্র চলাচলের পথ।

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী জানান, সড়কের তিনটি অংশ ভাঙার বিষয়ে অবগত আছেন। দ্রুত সমস্যার সমাধান করা হবে।

MU
আরও পড়ুন