মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে এক বার্তা দিয়েছেন তারেক রহমান।
প্রচারিত বার্তায় বন্ধুপ্রতীম দেশ মালয়েশিয়ার সরকারপ্রধানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর পক্ষ থেকে গভীর সমবেদনা ও আন্তরিক শুভকামনা জানানো হয়।
বার্তায় তারেক রহমান বলেন, "আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য লাভ ও শারীরিক শক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্থতা দান করুন।"
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমাদের এই বিশেষ বন্ধুর জন্য রইল নিরন্তর শুভকামনা।
সোর্স: অফিসিয়াল প্রেস বার্তা / ভেরিফায়েড ফেসবুক পেজ।
হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো কলম্বিয়া: প্রাণহানি বেড়ে ১১১
ইরাকে ওভেন বিস্ফোরণে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের
ট্রাম্প কেবল আশ্বাসই দিয়ে গেছেন, বাস্তবে কিছুই হয়নি