বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে গড়ে ওঠা বলে উল্লেখ করে দুই দেশের জনগণের কল্যাণ ও অভিন্ন সমৃদ্ধির জন্য সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা বাড়ছে। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের অন্যতম ভিত্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বলেও উল্লেখ করেন তিনি।
অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী।
পরে অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান তিনি। এ সময় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংগীতের সঙ্গে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথিরা অংশ নেন।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭
চীনের চাপের মধ্যেই তাইওয়ানের প্রতিরক্ষা বাজেট অনুমোদন