ট্রাম্পকে ‘খেলাচ্ছে’ ইরান

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম

সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও হোয়াইট হাউসের উপদেষ্টা মার্ক গিন্সবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দীর্ঘমেয়াদি কৌশলের চেয়ে রাজনৈতিক বাস্তবতাই বেশি প্রভাবিত করছে।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে গিন্সবার্গ বলেন, “শেষ পর্যন্ত আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং দেশে তাঁর ক্রমবর্ধমান জনপ্রিয়তা হ্রাসের বিষয়টি সামাল দিতে যা প্রয়োজন, ডোনাল্ড ট্রাম্প সেটিই করবেন।”

তাঁর মতে, ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তেহরান ভালোভাবেই অবগত এবং ইরান দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগোচ্ছে।

গিন্সবার্গ বলেন, “ইরানিরা এখানকার জনমত জরিপগুলো পর্যবেক্ষণ করছে। শেষ পর্যন্ত এই ইরানি শাসনব্যবস্থা শেষ ইরানি নাগরিকটি মারা যাওয়া পর্যন্ত টিকে থাকতে চায়। জনগণের ওপর যত শাস্তিই নেমে আসুক না কেন, তারা ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রমেই “বিরক্ত ও হতাশ” হয়ে উঠছে। অন্যদিকে ট্রাম্পও একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, কারণ তিনি কোনোভাবেই পরাজয় স্বীকার করার অবস্থানে নেই।

তবে গিন্সবার্গের মতে, ইরান একটি পরিচিত পরিণতির ওপরই বাজি ধরছে।

তিনি বলেন, “ইরান মূলত ট্রাম্পকে এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে খেলছে।” তাঁর ব্যাখ্যা অনুযায়ী, তেহরানের হিসাব হলো শেষ পর্যন্ত ওয়াশিংটন তাদের ওপর আরোপ করা বিভিন্ন দাবি থেকে সরে আসবে এবং বিনিময়ে ইরান নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের সুবিধা পেয়ে যাবে।

Maz
আরও পড়ুন