ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের!

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা করল স্পেন। এই স্মরণীয় জয়ের মাধ্যমে তারা গড়েছে টানা ২১টি ম্যাচ জয়ের নতুন বিশ্বরেকর্ড।

২০০৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে অজিদের গড়া ২০ ম্যাচের সেই ঐতিহাসিক জয়ের রেকর্ড ২৩ বছর পর ভেঙে দিল স্প্যানিশরা। ফুটবলের পর এবার ব্যাট-বলের লড়াইয়েও নিজেদের শ্রেষ্ঠত্বের বড় বার্তা দিয়ে রাখল লা রোজারা।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ২৮ নম্বরে থাকা দলটি বিগত তিন বছর ধরে এই ফরম্যাটে শতভাগ অপরাজিত। সাম্প্রতিক সময়ে জার্সি, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, গ্রিস ও ফিনল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে এই দাপট দেখিয়েছে তারা।

পরিসংখ্যান বলছে, ২০১৯ সাল থেকে খেলা ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির মধ্যে ৪১টিতেই জয় ছিনিয়ে নিয়েছে এই উদীয়মান শক্তি। ফিনল্যান্ডের বিপক্ষে অর্জনটি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্নেও তাদের বেশ কয়েক ধাপ এগিয়ে নিল।

সূত্র: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ম্যাচ পরিসংখ্যান।

HN
আরও পড়ুন