গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিডিও শ্যুটের সময় সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে।সোমবার (১৭ আগষ্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ -রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের শাবলু মন্ডলের ছেলে।।
প্রত্যক্ষর্দী ও থানা সূত্র জানায়, শাওন মিয়া দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও ধারণ করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোষ্ট দিতেন। আজ সকালেও ওই সড়কে তিনি মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। এক পর্যায়ে তিনি হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন, এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। পরে আশেপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
স্থানীয় এক বাসিন্দা জানান, নিহত শাওন চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন অহরহ। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হত। কিন্তু আজ একই ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা স্বীকার হন। নিহত শাওন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি বাড়িতে এসে তিনি এসব তৈরি শুরু করেন। তিনি বিগত পাঁচ মাস আগে বিয়ে করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
ফরিদপুরে কালী মন্দিরের তালা ভেঙে মূর্তি চুরি