ছেলেধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৫০ এএম

খুলনায় ছেলে ধরা সন্দেহে রাজু শিকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাজু খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা। তিনি একটি কাপড়ের দোকানে কাজ করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়ের মহল এলাকায় রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের মধ্যে তাকে ‘ছেলেধরা’ সন্দেহ হয়। পরে তাকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার মো. হুমায়ুন কবির জানান, রাজু বিশ্বাসসহ তিনজন বিকেলে মোটরসাইকেলে করে রায়ের মহল এলাকায় যান। পরে রাজু একটি শিশুকে কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে ধাওয়া দিয়ে রাজুকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গণপিটুনি দেন। এতে তার মৃত্যু হয়েছে। তবে এর আগে মোটরসাইকেলে থাকা বাকি দুজন পালিয়ে যান।

MU
আরও পড়ুন