আধিপত্য বিস্তারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৮:৫২ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার দুপুরে আষাঢ়িয়ার চর এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। সংঘর্ষে রউফ মিয়া পক্ষের বাবুল, মফিজ, আবু সিদ্দিক, রফিক ও আবু আক্কাসসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রউফ মিয়ার অভিযোগ, দুপুরে তারা আষাঢ়িয়ার চর বিএনপির ক্লাবে বসে ছিলেন। এ সময় আব্দুল জলিলের নেতৃত্বে মনির, নুরজ্জামান, সবুর খান ও ডালিমসহ ১৬ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্লাবে প্রবেশ করে। পরে তারা হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে।

অভিযোগের বিষয়ে জানতে আব্দুল জলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

MU
আরও পড়ুন