ডাকসু মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ফাতিমা তাসনিম জুমা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় নির্বাচন পূর্ববর্তী একটি পোস্টের স্কিনশর্ট শেয়ার করেছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূরণ করুন।
শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে করা পোস্টে জুমা এই আহ্বান জানান।
স্কিনশর্টে দেখা যায়, মির্জা ফখরুল লিখেছিলেন, ‘আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সাথে আমার স্ত্রী! একটি তরুণ তার স্ত্রী কে নিয়ে এগিয়ে এলো আমার দিকে- “স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি! আমি বললাম ইনশাআল্লাহ।’
এরপর রাষ্ট্রপতি লিখেছেন, ‘একটি ছেলে, একদম তরুণ, যে ছিল গণতন্ত্রের পক্ষে, নির্বাচন নিয়ে কি উচ্ছ্বাস, প্রচারণা চালাচ্ছিল, তাকে এভাবে হত্যা করা হলো! এর বিচার হতেই হবে, মুসাবির, সাম্য- প্রতিটি হত্যার বিচার হতে হবে এ মাটিতে। ইনশাআল্লাহ!’
উল্লেখ্য, নবনির্বাচিত রাষ্ট্রপতির পোস্ট করা এই ওয়াদার প্রসঙ্গেই ডাকসু নেত্রী লেখেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূরণ করুণ।’
নতুন রাষ্ট্রপতির পুরোনো স্ক্রিনশট দিয়ে জুমা লিখেছেন, ‘ওয়াদা পূরণ করুন’
যুদ্ধ থেকে কারাগার, সেখান থেকে রাষ্ট্রপতি