যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘদিনের চলমান যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার (২১ আগস্ট) চিকিৎসকদের সাথে এক বৈঠকে তিনি জানান, ইরান এখন একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে থেকে এই যুদ্ধ শেষ করতে চায়।
আন্তর্জাতিক নিয়ম ভেঙে মার্কিন বাহিনী ইরানের বিদ্যালয়, হাসপাতাল ও অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, বিশ্ববাসী যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের নিন্দা জানাচ্ছে। ওয়াশিংটনের সাথে হওয়া সমঝোতা স্মারকের পক্ষে সাফাই গেয়ে তিনি অভ্যন্তরীণ সমালোচকদের উদ্দেশ্যে বলেন, এতে কোনো নতি স্বীকারের চুক্তি ছিল না, বরং সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব ছিল অপর পক্ষের।
তবে চুক্তি ও সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর সতর্ক বার্তা দিয়েছে ইরানের সামরিক নেতৃত্ব। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি জানিয়েছেন, মার্কিন নতুন যেকোনো হুমকির বিপরীতে তাদের সামরিক বাহিনী থল, জল, আকাশ এবং সাইবার জগতে পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো উসকানিতে তারা বিধ্বংসী জবাব দেবে।
অন্যদিকে, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি ও তার আশপাশের অঞ্চলে তাঁদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং ইরান সঠিক চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। একই সাথে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের ওপর চাপ সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে, যাকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
সূত্র: আল-জাজিরা
ইরানকে ‘মধ্যপ্রাচ্যে দাদাগিরি করা রাষ্ট্র’ বললেন ট্রাম্প
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলা, নিহত ১৪