রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম

রাঙামাটিতে অভিযান চালিয়ে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঘাইছড়ির উগলছড়ির মো. ইরফান (১৯), রিজার্ভ বাজারের হাসান আলী (৩৫), তবলছড়ি মসজিদ কলোনীর মো. সুমন (৩৮) এবং তবলছড়ি অফিসার্স কলোনীর মো. মামুন আলম (৩৫), পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সাগর দাশ (৩৩), চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. বাচা (২৯), রিজার্ভ বাজার এলাকার মো. আবুল হাশেম (৩৫), চেঙ্গীরমুখ-নাপ্পিঘাটা এলাকার মো. আমির হোসেন (৩৯) এবং রিজার্ভমুখ এলাকার প্রদীপ দে (৫৫) সদর উপজেলার ওমদামিয়া পাহাড় এলাকার ফজলে রাব্বী (৩০)।

পুলিশ জানায়, পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিধি মোতাবেক তাদের আদালতে সোপর্দ করা হবে।

এমইউ
আরও পড়ুন