সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৬:২০ পিএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশকে আরও উন্নত পর্যায়ে নেওয়া সম্ভব হবে। এ জন্য সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) খাতের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা যদি এ দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে দেশকে আরও উন্নত পর্যায়ে নিতে সক্ষম হব। এ জন্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন (টিভিইটি) খাতের ওপর গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। 

একইসঙ্গে দেশের বর্তমান প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক মানের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চীনের সঙ্গে যৌথভাবে শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে শিক্ষা খাতের মানোন্নয়নে বাংলাদেশ ও চীন ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন। 

MCH
আরও পড়ুন