বকেয়া পারিশ্রমিক দাবি করায় এক কাঠমিস্ত্রিকে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে টালিউড অভিনেতা ও সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে।
আক্রান্ত রাজকাপুর শর্মা নামের ওই মিস্ত্রি কলকাতার বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিবরণ ও অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজকাপুর জানান, গত মে মাসে সোহমের বাড়ির আলমারি তৈরির কাজ নেন তিনি। কাজের চুক্তি অনুযায়ী কিছু টাকা অগ্রিম দেওয়া হলেও পরবর্তীতে বাড়তি কাজের বকেয়া পারিশ্রমিক মেলেনি। পাওনা টাকা চাইতে গেলে সোহম ও তার দেহরক্ষী তোতন সর্দার তার ওপর চড়াও হন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, মারধরের পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগেও গত জুলাই মাসে এক ব্যবসায়ীর কোটি টাকার কাছাকাছি প্রতারণা ও হুমকির অভিযোগে এই অভিনেতার নাম শিরোনামে এসেছিল।
তথ্যসূত্র: বেহালা থানায় দায়ের করা লিখিত অভিযোগ
হামজাকে ছাড়াই শুরু হচ্ছে জাতীয় ক্যাম্প