রাজধানীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম

রাজধানীর শ্যামপুরে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (৩০ আগস্ট) বিকেলে ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ ফোরকান (৩৫) ও ইমরান শাহরিয়ার (২৫)।

ডিবি পুলিশ জানায়, রোববার বিকেল সোয়া ৫টার দিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল শ্যামপুরের ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৪ হাজার ইয়াবা ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই যুবক পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের মধ্যে মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে ইমরান শাহরিয়ারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন