আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের কর্মকর্তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী ৬২ জন সামরিক কর্মকর্তা ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। 

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ ছাড়া এনডিসির ফ্যাকাল্টি সদস্য ও স্টাফ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন।

সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে অংশগ্রহণকারী কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রণালয়ের কার্যক্রম, দায়িত্ব ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এমসিএইচ
আরও পড়ুন