আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ 'হরমুজ প্রণালি'র নাম পরিবর্তন করে নিজের নামে রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই অদ্ভুত প্রস্তাবটি তুলে ধরেন। পোস্টের মাধ্যমে এই জলপথের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানান তিনি।
ট্রাম্প দাবি করেন, কৌশলগত এই সমুদ্রপথটি বর্তমানে আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাই এর নাম ‘ট্রাম্প প্রণালি’ করা হলে তা ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
পোস্টের শেষে বিষয়ের প্রতি অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প নিজের এই বার্তার নিচে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প’ লিখে নিজের স্বাক্ষর যুক্ত করেন।
সূত্র: আল-জাজিরা
‘ইয়েলো লাইন’ থেকে সেনা প্রত্যাহার করবে না নেতানিয়াহু