বেনিয়ামিন নেতানিয়াহু

গাজার ইয়েলো লাইন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ এএম

গাজা উপত্যকার কৌশলগত ‘ইয়েলো লাইন’ এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি গাজায় ইসরায়েলি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় তিনি সরাসরি এই হুঙ্কার দেন বলে সংবাদ মাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে উঠে এসেছে।

নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, ওই ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেল আবিবের হাতে এবং সেনারা সেখানেই তাদের অবস্থান বজায় রাখবে।

২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী কিছুটা পিছিয়ে এসে যে সীমানা নির্ধারণ করেছিল, সেটিই মূলত ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত।

সামরিক মানচিত্রের তথ্যমতে, ইসরায়েল সীমান্ত থেকে গাজার অভ্যন্তরে ১.৫ থেকে ৬.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। বর্তমানে পুরো গাজা উপত্যকার প্রায় ৫৮ শতাংশ গুরুত্বপূর্ণ এলাকা জুড়েই গড়ে তোলা হয়েছে এই বিতর্কিত ইয়েলো লাইন।

সূত্র: আল-জাজিরা

এইচএন
আরও পড়ুন