জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ৩টা ৫০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশনে তিনি যোগ দেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন। স্পিকার বলেন, দীর্ঘ দিন পর চিকিৎসা শেষে সংসদে এসেছেন, আপনাকে স্বাগত।

এর আগে সকালে মির্জা আব্বাস সংসদ ভবনে পৌঁছালে তার দপ্তরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি তার জন্য নির্ধারিত অফিসে প্রবেশ করেন এবং বেশ কিছু নথিপত্র পর্যালোচনার মাধ্যমে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সংসদ সদস্য মির্জা আব্বাস। এরপর দীর্ঘদিন তিনি দেশের বাইরে চিকিৎসা নেন।

AHA
আরও পড়ুন