অচল চ্যাটজিপিটি, বিঘ্নিত বিশ্বব্যাপী এআই সেবা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ এএম

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি। হঠাৎ এই সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বব্যাপী লাখ লাখ নিয়মিত ব্যবহারকারী।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর তথ্যমতে, প্ল্যাটফর্মটিতে প্রবেশের পর ব্যবহারকারীদের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে অস্বাভাবিক ফাইল ডাউনলোড হওয়ার অভিযোগ উঠেছে।

এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দৈনন্দিন কাজ ও পড়াশোনা ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন।

তবে এই বৈশ্বিক অচলাবস্থার মধ্যেও বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকে চ্যাটজিপিটি ব্যবহার করা সম্ভব হয়েছে। হঠাৎ সেবাটি বন্ধ হওয়ায় ব্যবহারকারীদের তথ্য খোঁজা ও লেখার কাজে আবার নিজস্ব বুদ্ধিমত্তার ওপর ভরসা করার কথা তুলে ধরে নেটিজেনরা রসবোধ প্রকাশ করছেন।

চ্যাটজিপিটির এই বিভ্রাটের প্রভাব শুধু এর নিজস্ব প্ল্যাটফর্মেই সীমাবদ্ধ থাকেনি। ওপেনএআই-এর প্রযুক্তির ওপর নির্ভরশীল অন্যান্য বহু অ্যাপ ও ওয়েবসাইটের এআই সেবায় মারাত্মক প্রভাব পড়েছে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

এইচএন
আরও পড়ুন