আকস্মিক ও ভয়াবহ বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ এবং মানবিক সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির কাছে সহায়তার তথ্য জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বিশেষ চিঠিও রাষ্ট্রদূতের হাতে তুলে দেন।
নেপালের বর্তমান সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই সহায়তা প্রদান করল বাংলাদেশ সরকার।
এর আগে গত মঙ্গলবার ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি ভয়াবহ এই দুর্যোগে নিহতদের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান।
নেপালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদেও একটি আনুষ্ঠানিক শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত ভারত
মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীনের কড়া হুঁশিয়ারি