আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ এএম

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার থেকে শুরু হওয়া এই দুদিনের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রিয় মানুষকে বরণ করে নিতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণ।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, রোববার সকালে হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। 

মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণের পর সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরবর্তীতে সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা করে জিয়ারত করবেন তিনি।

দুপুরে নিজ বাসভবনে বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। 
পরদিন সোমবার সদর উপজেলার জামালপুরে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এইচএন
আরও পড়ুন