বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল কায়েস। তিনি জানান, শনিবার রাত ৯টার পর রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে বাসায় ফেরেন মন্ত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। এরপর শনিবার রাতে তিনি বাসায় ফিরে যান।
ট্রাম্পের এআই ভিডিও কি নিছক মিম, নাকি মনস্তাত্ত্বিক যুদ্ধ?