শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন আর নেই

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন মারা গেছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এটিএম রেজাউল হক রতন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে তাঁর পৈতৃক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এমইউ
আরও পড়ুন