স্টিফেন জুনসের অভিমত

যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে চায় ইরান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

হরমুজ প্রণালি এলাকায় বিধিনিষেধ আরোপের চেষ্টা করলে ইরান মার্কিন সামরিক বাহিনীর তীব্র হামলার মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্টিফেন জুনস।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান কীভাবে এই বিধিনিষেধ কার্যকর করবে তা বোঝা কঠিন। কারণ যেসব ইরানি জাহাজ বা বিমান এটি কার্যকর করতে যাবে, সেগুলো মার্কিন হামলার কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তবে তারা হয়তো আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে একটি সতর্কবার্তা দিতে চাইছে, যাতে তারা কোনো পরিণতি ভোগ করা ছাড়া এই প্রণালি নিরাপদে পার হওয়ার ওপর শতভাগ ভরসা না রাখে।

জুনস আরও মন্তব্য করেন, ইরান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও বড় কোনো সামরিক পদক্ষেপে প্ররোচিত করতে চাইছে। এর ফলে প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিজেদের হামলাকে 'যৌক্তিক' বলে তুলে ধরার রাজনৈতিক সুযোগ পাবে তেহরান।

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের এমন বড় প্রতিক্রিয়া ইরানের জন্য দুটি বড় সুবিধা এনে দিতে পারে- প্রথমত, দীর্ঘায়িত এই যুদ্ধের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনমতকে হঠিয়ে দেওয়া; এবং দ্বিতীয়ত, অভ্যন্তরীণ চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও ইরানি জনগণকে সরকারের পতাকাতলে ঐক্যবদ্ধ করা।
সূত্র: আল-জাজিরা

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত