ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের কথিত ‘সামরিক অবকাঠামো’ লক্ষ্য করে রাতে আবারও বিমান ও সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি বাহিনীর একটি সামরিক গাড়ি গাজায় পুঁতে রাখা বোমার ওপর উঠে বিস্ফোরিত হওয়ার পরপরই এই হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল আবিব।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, উত্তর গাজায় তাদের দখলকৃত ‘ইয়েলো লাইন’ এলাকার পেছনে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটে। তবে এই বিস্ফোরণে তাদের কোনো সেনা সদস্য হতাহত হয়নি বলে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি বহাল থাকা সত্ত্বেও গাজা জুড়ে ইসরায়েলের অব্যাহত হামলার মাঝেই নতুন করে এই সামরিক আক্রমণের ঘটনা ঘটল।
এর আগে গত ৪ সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা সতর্ক করে বলেছিল, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় 'কোনো স্থান বা কোনো মানুষই নিরাপদ নয়।' একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডে ফিলিস্তিনিরা প্রতিদিন চরম আতঙ্কের মুখোমুখি হচ্ছেন বলেও উল্লেখ করে সংস্থাটি।
সূত্র: আল-জাজিরা
ফিলিস্তিনি কৃষকদের টিকে থাকার লড়াই
ইসরায়েলি চিকিৎসকদের দেশত্যাগের হিড়িক