নারীদের প্রতি অবমাননাকর বা অশালীন কোনো মন্তব্য মেনে নেওয়া হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজনৈতিক মতপার্থক্য বা তীব্র সমালোচনা থাকলেও নারীদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর জোর দেন তিনি।
বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময় বিজয় উল্লেখ করেন, মতপ্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে, তবে তার ব্যবহারে দায়িত্বশীল হওয়া জরুরি। রাজনীতিতে কাউকে ব্যক্তিগতভাবে বা নারী সমাজকে ছোট করে কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তামিল রাজনীতির সাম্প্রতিক অশালীন মন্তব্যের প্রবণতা তুলে ধরে বিজয় বলেন, মা-বোনের মর্যাদা স্মরণে রেখে সবাইকে বক্তব্য দেওয়া উচিত। আজকের রাজনৈতিক অবস্থানে পৌঁছাতে সাধারণ মানুষের পাশাপাশি পরিবারের নারীদের ভূমিকা অনস্বীকার্য বলেও তিনি স্মরণ করেন।
বিজয় স্পষ্ট জানিয়ে দেন, নারীদের নিয়ে অশালীন কিংবা মানহানিকর কোনো বক্তব্য দেওয়া হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি এক জ্যেষ্ঠ নেতার বিতর্কিত মন্তব্যের জলঘোলা এবং তামিল রাজনীতিতে নারীদের প্রতি কটূক্তির প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী এই কড়া বার্তা দেন।
অন্যদিকে, বিরোধী দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এসব অভিযোগের তীব্র সমালোচনা করা হয়েছে। বিজয়ের বক্তব্যে কোনো উপযুক্ত প্রমাণ ছিল না দাবি করে বিরোধী নেতারা জানান, কেবল অভিযোগ তুললেই কোনো ঘটনা সত্য হয়ে যায় না।
তথ্যসূত্র: এনডিটিভি
ইরানে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের দাবি হরমুজ উন্মুক্ত, বাস্তবচিত্র ভিন্ন