ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-হাজম শহরের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, এ হামলায় এক শিশুসহ সাতজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
ইয়েমেনের আল-জাওফ প্রদেশের আল-জাওফ শহরের সেন্ট্রাল কারেক্টিভ ফ্যাসিলিটিতে চালানো এই হামলায় অন্তত আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। হুথিদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সোমবার এ তথ্য জানান।
হুথি-নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেল এমন কিছু ভিডিও সম্প্রচার করেছে, যেগুলোকে তারা কথিত হামলার পরবর্তী পরিস্থিতির দৃশ্য বলে দাবি করেছে। ভিডিওতে একটি ধসে পড়া ভবন এবং ধ্বংসস্তূপের মধ্যে মানুষকে তল্লাশি করতে দেখা যায়।
সৌদি আরব অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আল মাসিরাহ টিভি এমন কিছু ভিডিও প্রকাশ করেছে, যেগুলোতে দাবি করা হয়েছে যে হুথি বাহিনী ইয়েমেনের হাদরামাউত প্রদেশের একটি সীমান্ত ক্রসিংয়ে সামরিক সরঞ্জাম বহনকারী সৌদি সরবরাহ ট্রাকগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি আল-জাওফে সৌদি আরবকে ‘গণহত্যা’ চালানোর, গোয়েন্দা ড্রোন ওড়ানোর এবং ভাড়াটে যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছেন।
ট্রাম্পের হুমকির মুখেই গ্রিনল্যান্ডে ২০০ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
হুথিদের কবল থেকে রাজধানী পুনরুদ্ধারের ঘোষণা ইয়েমেনের