মাত্র ১৮ ঘণ্টার সামরিক অভিযানের পর পুরো লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে হুথিরা। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের সর্বশেষ অংশজুড়ে এই অভিযান চালায় গোষ্ঠীটি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরা মাঠ পর্যায়ের প্রতিবেদকের বরাত দিয়ে প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানিয়েছে।
সরকারি বাহিনী আগে থেকেই মোখা থেকে সরে যাওয়ায় হুথি যোদ্ধারা দক্ষিণ দিকে অগ্রসর হতে গিয়ে সামান্য প্রতিরোধের মুখোমুখি হয়। তারা প্রথমে দুবাব এবং পরে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ উপকূলীয় শহর মুরাদ দখল করে নেয়।
উপকূলীয় এলাকা দখলের পর হুথিদের নৌবাহিনী সমুদ্রের দিকে অগ্রসর হয়। তারা বাব এল-মানদেব প্রণালির মায়্যুন দ্বীপ দখল করে এবং জুকাল দ্বীপে প্রবেশ করে, যেখানে বর্তমানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
খান ইউনিসে হামাস কমান্ডার নিহতের দাবি ইসরায়েলি বাহিনীর