৩ নম্বর সতর্কতা সংকেত জারি

সাতক্ষীরা উপকূলে লঘুচাপের প্রভাবে বৃষ্টি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

সকালে রোদ থাকলেও বেলা বাড়ার সঙ্গে বদলে যায় সাতক্ষীরার আবহাওয়া। বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় বাতাস। এরপর দুপুর ১২টার দিকে নামে বৃষ্টি। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় সাতক্ষীরায় এই আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত।

আগামী দুই দিন জেলায় বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল-সংলগ্ন এলাকায় লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, সাতক্ষীরায় বর্তমানে ৩ নম্বর সংকেত চলছে। আগামী দুই দিন বৃষ্টিপাত হতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই জেলাবাসীর।

জেএম
আরও পড়ুন