রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

রাশিয়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। এতে আরো ৮ জন আহত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) উত্তর রাশিয়ায় তিন গাড়ির ভয়াবহ এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনাটি আরখানগেলস্ক এলাকায় ঘটে। একটি মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি একটি গাড়ি ও কাঠবাহী ট্রাকের। তাতেই প্রাণ হারিয়েছে ১২ জন। নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে বলে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গাড়িটিকে ওভারটেক করছিল ওই মিনিবাসটি। সেই সময়েই ট্রাকটির সঙ্গে ওই মিনিবাসের সংঘর্ষ ঘটে। তবে প্রকৃত কারণ নির্ণয়ে বিষয়টি তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।

জেএম
আরও পড়ুন