শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল সরকারি ছুটি পাবেন দুই দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।
এর মধ্যে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। ফলে দুর্গাপূজার মূল সরকারি ছুটি ২০ ও ২১ অক্টোবর—মোট দুই দিন।
তবে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ দুই দিনের বাইরে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে। নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে তারা ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমীর দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
এ বছর ১০ অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।
অর্থাৎ, পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে।
একনজরে ছুটির হিসাব
মহালয়া — ১০ অক্টোবর, শনিবার
মহাষষ্ঠী — ১৬ অক্টোবর, শুক্রবার
মহাসপ্তমী — ১৮ অক্টোবর, রোববার (ঐচ্ছিক ছুটি)
মহাষ্টমী — ১৯ অক্টোবর, সোমবার (ঐচ্ছিক ছুটি)
মহানবমী — ২০ অক্টোবর, মঙ্গলবার (সরকারি ছুটি)
বিজয়া দশমী — ২১ অক্টোবর, বুধবার (সরকারি ছুটি)
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮
বিশ্বে বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কতো?