সৌদি আরবের শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান আরামকো ইউরোপের বিভিন্ন শোধনাগারে অপরিশোধিত তেল সরবরাহ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। সম্প্রতি গুরুত্বপূর্ণ একটি কৌশলগত পাইপলাইনে হামলার ঘটনার পরপরই আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে এই সংকট তৈরি হয়।
গত ১০ সেপ্টেম্বর প্রতিদিন ৭০ লাখ ব্যারেল ধারণক্ষমতাসম্পন্ন ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে একটি বড় ধরনের আক্রমণ চালানো হয়। এই ঘটনার পর লোহিত সাগরের ইয়ানবু বন্দর হয়ে হরমুজ প্রণালি এড়িয়ে তেল পাঠানোর নিরাপদ পথটি আপাতত বন্ধ রয়েছে।
হঠাৎ এই সরবরাহে ব্যাঘাত ঘটায় পোল্যান্ডের প্রধান জ্বালানি প্রতিষ্ঠান 'ওরলেন' বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় কোম্পানিটি এখন উত্তর সাগর ও আমেরিকার বিভিন্ন উৎস থেকে দ্রুত তেল সংগ্রহের পদক্ষেপ নিয়েছে।
ওরলেন জানিয়েছে, তেল সরবরাহে অনিশ্চয়তা সত্ত্বেও পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং চেক প্রজাতন্ত্রে অবস্থিত তাদের শোধনাগারগুলোর উৎপাদন কার্যক্রম এখনও স্বাভাবিকভাবেই সচল রাখা সম্ভব হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
তুরস্ক-সৌদি ও পাকিস্তান পদক্ষেপ নিচ্ছে: এরদোগান