এমির রেড কার্পেটে সেলেনার গ্ল্যামারাস উপস্থিতি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ এএম

২০০২ সালে শিশুদের জনপ্রিয় সিরিজ ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’-এ অভিনয় দিয়ে সেলেনা গোমেজের পথচলা শুরু হয়। পরে ডিজনি চ্যানেলের সিটকম ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’-এ অ্যালেক্স রুশো চরিত্রে অভিনয় করে তিনি তারকাখ্যাতি পান। 

২০২২ সালে প্রথমবার নির্বাহী প্রযোজক হিসেবে এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পাওয়ার পর থেকে রেড কার্পেটে তার নিয়মিত উপস্থিতি নজর কাড়ছে।

সাম্প্রতিক ২০২৬ সালের এমি আসরেও ‘লুই ভিতোঁ’র বিশেষ গাউনে অনবদ্য রূপ ছড়িয়েছেন এই মার্কিন তারকা। সূত্র: এমি অ্যাওয়ার্ডস অফিশিয়াল

তবে এই ঝলমলে উপস্থিতির নেপথ্যে রয়েছে কিছুটা মনখারাপের খবর, কারণ জনপ্রিয় সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর শেষ সিজনের শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিনোদনপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন তার নতুন কোনো চমকের জন্য। সূত্র: হুলু ডটকম

এইচএন
আরও পড়ুন