ভারতের বেঙ্গালুরু শহরের একটি নামকরা পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
নিহতদের একজন জার্মানির নাগরিক আলেকজান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস এবং অন্যজন স্লোভাকিয়ার জুরাজ হরভাথ। শুক্রবার সন্ধ্যায় কনরাড হোটেলের তিন তলার পুলে এই দুঃখজনক ঘটনা ঘটে।
সাঁতার শেষে পুল থেকে উঠে আসার সময় তারা বিদ্যুতায়িত হন বলে জানা গেছে। তবে ঠিক কীভাবে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ল, তা এখনো স্পষ্ট নয়।
উদ্ধার করতে গিয়ে আহত হন মার্কিন নাগরিক ম্যাথিউ এবং হোটেলের এক কর্মী। মণিপাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দুই বিদেশি নাগরিককে মৃত বলে ঘোষণা করেন।
নিহতদের স্বজনরা হোটেল কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ তুলেছেন। ঘটনার পর পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ যৌথভাবে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
সূত্র: এনডিটিভি
সরকার সংকটে, সাংবাদিককে বিয়ে করলেন জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী