নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে আবারও মালয়েশিয়া গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই মির্জা আব্বাসের এই সফর।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পরদিনই তিনি সংসদ অধিবেশনে যোগ দেন।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর অসুস্থতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস।
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’