হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ গণমাধ্যম নিষিদ্ধ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ এএম

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানান, ভুয়া খবর প্রচার এবং তাঁর প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ভুয়া তথ্য ছড়ানো অন্যান্য সংবাদমাধ্যমের বিরুদ্ধেও শিগগিরই একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বা তথ্যপ্রবাহে বাধা সৃষ্টি করাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে।

অতীতে লিন্ডন বি জনসন ও রিচার্ড নিক্সন প্রেস কভারেজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও আইনি জটিলতার কারণে এমন কঠোর সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন।

সূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত