বিজ্ঞাপনে ক্যাচ ধরতে গিয়ে চোট পেলেন রাচিন রবীন্দ্র

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

২২ গজে ফিল্ডিং করতে গিয়ে অনেকবারই চোট পেয়েছেন রাচিন রবীন্দ্র। তবে এবার কোনো ম্যাচে নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।

অকল্যান্ডে শুটিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান রবীন্দ্র। পরীক্ষায় তার কাঁধ সরে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে। চলতি সপ্তাহের শুরুতে ঘটনাটি ঘটে। ক্যাচ ধরার সময় আঘাত থেকে বাঁচতে রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

রবীন্দ্রর চোটের বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল। তিনি বলেন, ‘এটি সত্যিই দুর্ভাগ্যজনক চোট। রাচিনের জন্য আমাদের দুঃখ হচ্ছে। এখন আমাদের প্রধান লক্ষ্য, সে যেন ভালোভাবে সেরে ওঠে ও যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে।’

নিউজিল্যান্ডের পরবর্তী সিরিজ শুরু হবে আগামী ২২ অক্টোবর ভারতের বিপক্ষে। ফলে সেরে উঠে মাঠে ফেরার জন্য রবীন্দ্র কিছুটা সময় পাচ্ছেন। তবে চোট থেকে সেরে উঠতে কতদিন লাগবে, তা এখনো জানানো হয়নি। তাই তার মাঠে ফেরার সময় নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত