সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার সেনাসদরে মার্কিন প্রতিনিধিদলের সাথে এ দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।
মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের ভূমিকা এবং 'এক্সারসাইজ টাইগার লাইটনিং'-এ বাংলাদেশ স্পেশাল ফোর্সের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।
সূত্র: আইএসপিআর
মধ্যরাতে পুরান ঢাকায় কারখানায় আগুন