বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
আইএসপিআর জানায়, এসব অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মূল লক্ষ্য হলো জনগণের মনে বিভ্রান্তি তৈরি করা এবং সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ন করা। এ ধরনের অপপ্রচারে প্রভাবিত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংস্থাটি নিশ্চিত করেছে যে, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, শৃঙ্খলা ও পেশাদারত্বের ওপর ভিত্তি করে সেনাবাহিনী পূর্ণ শক্তিতে ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জাতির সুরক্ষায় দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবল অফিশিয়াল ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আইএসপিআর
ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত: বিপাকে যাত্রীরা