চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা স্টুডিওর ভেতরের আসবাবপত্র, সিসিটিভি ক্যামেরা ও মূল্যবান শুটিং সরঞ্জাম ভাঙচুর করে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত সালমান মুক্তাদির নিজেই ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি জনসম্মুখে আনেন।
ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধারালো ছুরিসহ দুইজনকে গ্রেফতার করেছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
তথ্যসূত্র: সালমান মুক্তাদিরের ফেসবুক ভিডিও বার্তা
দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার