ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, ‘আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ছাত্রশিবিরকে ভয় দেখাও? এসব ভয় শেখ হাসিনাও দেখিয়েছিলেন।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ছাত্র ও গণজমায়েত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘শেখ হাসিনা ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন। আজ সেই শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন। আর ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলজুড়ে মানুষের মন জয় করেছে।’
তিনি আরও বলেন, ‘আজকে বিএনপির সরকারের মাথা আওলিয়ে গেছে। পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি।’
ঢাকায় হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ডাকসুর ভিপি বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপির লোকজন হাসপাতালে হামলা করেছে। যারা হাসিনার মতো নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছে, তাদের এ সুযোগ দেওয়া হবে না।’
অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল এবং ডাকসুর সদস্য শাহিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান