জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’
দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের কথিত প্রভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’
পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার ও ধিক্কারজনক’ বলেও মন্তব্য করেন তিনি।
পরে পোস্টটির মন্তব্যের ঘরে সমালোচকদের জবাব দেন সাদিয়া আয়মান। সেখানে তিনি দাবি করেন, যাদের উদ্দেশে পোস্টটি দেওয়া হয়েছিল, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষ নিয়ে মন্তব্য করছেন। এসব মন্তব্য ভবিষ্যতে তাদের পরিবার ও সন্তানদের কাছেও বিব্রতকর হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সাদিয়া আয়মানের পোস্ট ও পরবর্তী মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রাথমিকে চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ প্রার্থী