সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্দোলন ঘিরে সায়েন্সল্যাবে সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাতটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের পরও সেখানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

কর্মসূচিকে কেন্দ্র করে সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরেই নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীদের একটি মিছিল সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এতে ওই এলাকায় শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতি বাড়ে।

শিক্ষার্থীরা নতুন ভিসি নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি বিবেচনায় সায়েন্সল্যাব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত