৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডার হলেন ৬১১ জন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

৪৯তম বিসিএসে (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ‘জাতীয় বেতনস্কেল, ২০২৬’ অনুসারে টাকা ৪৪০০০-১০৫৯০০/- বেতনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া প্রার্থীদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল আরও দুই বছর বাড়াতে পারবে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত