জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাইমেনা শারমীন, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া এবং জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় খাদ্যে ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য প্রস্তুত ও বাজারজাত নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বিত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
ফটিকছড়িতে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬০ হেক্টর বেশি আমন আবাদ