জিম্বাবুয়ের মারোন্দেরা জেলায় একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোনো ব্যক্তি জীবিত নেই বলে নিশ্চিত করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ার (Emmerson Mnangagwa) ঘনিষ্ঠ মিত্র ও দেশের অন্যতম প্রভাবশালী শীর্ষ ব্যবসায়ী উইকনেল শিভায়ো (Wicknell Chivayo) এবং তার স্ত্রী লুসি মুতেকে (Lucy Muteke) রয়েছেন। রাজধানী হারারের দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রামীণ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সরকারের মুখপাত্র নিক মাংগওয়ানা (Nick Mangwana) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ওই হেলিকপ্টারে দুই ক্রু সদস্যসহ চারজন যাত্রী ছিলেন। বর্তমান তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি (Paul Nyathi) এক বিবৃতিতে জানান, মৃতদেহগুলো আগুনে পুড়ে যাওয়ায় আরোহীদের শনাক্ত করতে কাজ চলছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ (ZBC News) পরিবারের মুখপাত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে জিম্বাবুয়ের আলোচিত ধনকুবের উইকনেল শিভায়ো ও তার স্ত্রী রয়েছেন। ৪৩ বছর বয়সী এই ব্যবসায়ী ক্ষমতাসীন রাজনৈতিক মহলে তার সুসম্পর্কের জন্য বেশ পরিচিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকার সিরিল রামাফোসা, কেনিয়ার উইলিয়াম রুটো, তানজানিয়ার সামিয়া সুলুহ হাসান এবং ইএসসোয়াতিনীর রাজা তৃতীয় মসওয়াতীর মতো আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার ঘনিষ্ঠতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আলোচনায় থাকত। এছাড়া রাজনীতিবিদ, সেলিব্রিটি ও সাধারণ অনুসারীদের বিভিন্ন সময় দামি গাড়ি ও অর্থ উপহার দিয়েও তিনি প্রায়ই খবরের শিরোনাম হতেন।
সূত্র: এপি নিউজ
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে ৫২ জনের মৃত্যু