ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে পাঁচ লাখ এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্যায়ক্রমে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। ডেঙ্গুর বিস্তার মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসাসেবার বিষয়েও তিনি খোঁজখবর নেন।

এমইউ
আরও পড়ুন