চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়াও এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে দেশে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে উল্লেখ করা হয়, মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে।
তবে চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
টানা ১০ দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান